নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় দেশ - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় দেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এবং দুই জন অতি-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষিদ্ধ করার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ পদক্ষেপ নিল দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক বলেছেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং একটি নীতিগত ও সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্র নীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করছে।
ইইউ সদস্য স্লোভেনিয়া গত আগস্ট মাসে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইসরায়েলি-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নেভা গ্রাসিক বলেন, নেতানিয়াহু আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জনগণ জানে, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা চলছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক মানবিক আইনের সিদ্ধান্তের সঙ্গে ধারাবাহিকভাবে সম্মতি প্রকাশ করে।’

অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ছোট্ট এই দেশটি বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ত্রাণ সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০