নিখোঁজের ৫ দিন পর নদীতে বিএনপি নেতার মরদেহ - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২১ অগাস্ট ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৫ দিন পর নদীতে বিএনপি নেতার মরদেহ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় বিএনপি নেতা মো. মুরাদজ্জামান সরকারের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) উপজেলার সাঘাটা ইউনিয়নের বুগারপটল চর এলাকায় যমুনা নদীর কোলার পানিতে ভাসমান অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুরাদজ্জামান সরকার ওই ইউনিয়নের দক্ষিণ যোগীপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গত শনিবার সকালে মুরাদজ্জামান সরকার স্থানীয় ইটাকুরি বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এনিয়ে পরের দিন রোববার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করা হয়। সবশেষ যমুনা নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মসিউর রহমান বলেন, বুধবার স্থানীয়রা ওই এলাকায় যমুনা নদীর কোলার পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০