নব্বই দশকের স্নিগ্ধ লুকে ফিরলেন শাবনূর! - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নব্বই দশকের স্নিগ্ধ লুকে ফিরলেন শাবনূর!

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এখনও তার নাম ঢালিউডে সমান গুরুত্ব রাখে। তবে এ জগৎ ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন দূর দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে। তবে দূরদেশে থাকলেও দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন চিত্রনায়িকা। শোবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী। ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত ও দর্শকের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন এ চিত্রনায়িকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কয়েকটি ছবি পোস্ট করেছেন শাবনূর। সেখানে শাবনূরকে দেখা যাচ্ছে সেই নব্বই দশকের স্নিগ্ধ লুকে। সাদা রঙের হাতকাটা গাউনে মিষ্টি হাসিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘রোদ, ফুল এবং ভালো অনুভূতি।’

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০