নতুন কুঁড়ির' চূড়ান্ত পর্বের বাছাই শুরু মঙ্গলবার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ির’ চূড়ান্ত পর্বের বাছাই শুরু মঙ্গলবার

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই।
মঙ্গলবার ( ১৪ অক্টোবর) থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র।

জানা যায়, বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে।
তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগির প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে।

অডিশনের জন্য প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ সঙ্গে আনতে হবে। চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবে।

আঞ্চলিক পর্ব, বিভাগীয় পর্ব বাছাই শেষে চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে লড়াই করবে বাছাইকৃত শিশু শিল্পীরা।

নয়টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা হচ্ছে। যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ-নাত।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই প্রতিযোগিতা। সবশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০