দ্বিতীয় ধাপে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ অগাস্ট ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ধাপে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী

একাদশে ভর্তি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে মোট ১০ লাখের বেশি শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেলেও জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থী এবারও কোনো কলেজে সুযোগ পায়নি। বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস পাঠিয়ে ফল দেখতে পারছে।

আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী, এ ধাপে মোট ১০ লাখ ১৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ধাপে মনোনীত হয়ে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থী রয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৩৩৫ জন। নতুন করে সুযোগ পেয়েছেন আরো ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন। ফলাফলে দেখা গেছে, দ্বিতীয় ধাপে মোট আবেদন করেছিলেন ১০ লাখ ২৪ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ কোনো না কোনো কলেজে মনোনয়ন পেয়েছেন। তবে ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী এবারও কোনো কলেজে সুযোগ পায়নি। এছাড়া দ্বিতীয় ধাপে আগের বরাদ্দ থেকে স্বয়ংক্রিয়ভাবে (অটো মাইগ্রেশন) নতুন কলেজে মনোনয়ন পরিবর্তিত হয়েছে ১৪ হাজার ৭৩১ জনের। কিন্তু আগের ধাপে যারা বরাদ্দ পায়নি তাদের মধ্যে ৩ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী অটো মাইগ্রেশনের পক্ষে মত দিলেও ৪ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী তা করেনি।

বোর্ডের তথ্য বলছে, এবারও কিছু শিক্ষার্থী বাদ পড়েছেন। দ্বিতীয় ধাপে ১ হাজার ৪১৮ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কোনো কলেজে জায়গা পায়নি। বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, এর প্রধান কারণ শিক্ষার্থীরা আবেদন করার সময় জনপ্রিয় কলেজগুলোকেই তালিকাভুক্ত করেছিলেন। ফলে কম জনপ্রিয় কলেজগুলোতে আসন খালি থাকলেও সেখানে তারা আবেদন করেনি। অন্যদিকে, ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর সারা দেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও আলিম মাদ্রাসা) একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১৩টিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। আবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ ভর্তির জন্য আগ্রহ দেখাননি। সেখানে কেউ পছন্দক্রম দেননি। শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপ শেষে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এরপর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০