দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি

বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছুটির মৌসুমগুলোর একটি দুর্গাপূজা। ঈদের পরপরই আসে এই ধর্মীয় উৎসব। এবারও সেই আনন্দমুখর সময় ঘনিয়ে এসেছে। তবে এবার শিক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি খুশির খবর—দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা ১২ দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হয়ে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে পূজার ছুটি। অর্থাৎ সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে।

এছাড়া, ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজার দিনে থাকবে ঐচ্ছিক ছুটি। দুর্গাপূজার পাশাপাশি এ সময়ে ফাতেহা-ই-ইয়াজ দাহম ও প্রবারণা পূর্ণিমা-র ছুটিও যুক্ত থাকবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করবে, যেহেতু তারা স্বায়ত্তশাসিত।
অন্যদিকে, দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি।

উল্লেখ্য, ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছর থেকেই ঈদের পাশাপাশি পূজাতেও বাড়তি ছুটি ঘোষণার উদ্যোগ নেয়, যা এবার দ্বিতীয়বারের মতো কার্যকর হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০