ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২০ অগাস্ট ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। বুধবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।

এরআগে, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। ১৮ আগস্ট শেষদিন থাকলেও তা বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। শেষদিনে প্যানেল ঘোষণা করবে একাধিক দল। এসব প্যানেলে একাধিক চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টানা আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোনো ব্যক্তি একাধিক মনোনয়নপত্রও নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন।

জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্যও অনেকে মনোনয়নপত্র কিনেছেন।

এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্রসংগঠন এবং ছাত্রদল।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০