জেমস–আলী আজমতের কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেমস–আলী আজমতের কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ

নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করেছিল অ্যাসেন কমিউনিকেশন। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের কথা থাকলেও শেষ মুহূর্তে পুলিশ এর অনুমতি দেয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত এবং সম্প্রতি সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ওই স্থানে কনসার্ট আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। আয়োজকদের অন্য ভেন্যু বিবেচনা করতে বলা হয়েছে।

এদিকে অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে “আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা” কনসার্টটি স্থগিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ ও ভেন্যু জানিয়ে পুনরায় আয়োজনের চেষ্টা চলছে।

কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন আলী আজমত। প্রথমবার একই মঞ্চে জেমসের সঙ্গে পারফর্ম করার উচ্ছ্বাস তিনি ঢাকায় এসে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন। তবে আপাতত সেই অপেক্ষা বাড়ল ভক্তদেরও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০