জীবনের ঝুঁকি সত্ত্বেও বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনের ঝুঁকি সত্ত্বেও বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান

জীবনের ঝুঁকি মাথায় নিয়েই বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। যদিও তার তার মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এসব সামলে আর কোন দায়িত্ব নিলেন ভাইজান?

সালমান খানের ‘দাবাং’ , ‘দাবাং ২’, ও ‘দাবাং ৩’— তিনটি সিনেমাই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। এর মধ্যেই প্রথম ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভাইজানের। তাকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেন পরিচালক। তাই ‘দাবাং ৪’ পরিচালনা কে করবেন, সেই প্রশ্ন উঠছে বারবার।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দাবাং ৪’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। আবারও দেখা যাবে চুলবুল পান্ডের ভূমিকায় সালমানকেই। এর পাশাপাশি সেই সিনেমার পরিচালনাও নাকি তিনি নিজেই করবেন। তবে এখনো সালমান ও তার সহযোগী দলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দাবাং’। সেটি ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিষেক সিনেমা। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ‘দাবাং’। পরের দুটি সিনেমা যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ খান ও প্রভু দেবা।

ভাইজানের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ খানের সঙ্গে সালমানের ঝগড়া হতো বলেও দাবি করে অভিনব বলেছিলেন, আমার সামনে একবার আরবাজ খান ও সালমান খুব ঝগড়া করেছিল। সালমান বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। এমন একদিন আসবে যেদিন সালমানকে তার সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে বলেও দাবি করেন অভিনব কাশ্যপ।

উল্লেখ্য, সালমান খান বর্তমানে ‘বিগ বস ১৯’ সঞ্চালনা করছেন। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০