জনগণের নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে অভিযান চলাচ্ছে পাকিস্তান - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১১ অক্টোবর ২০২৫, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে অভিযান চলাচ্ছে পাকিস্তান

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় পাকিস্তান অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলি খান।

শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালানোর পর সাপ্তাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

যদিও কাবুলে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, এখন আমি শুধু এটুকুই বলতে পারি পাকিস্তান তার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। আমাদের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা সংস্থা সীমান্ত অঞ্চলে লক্ষ্যভিত্তিক অভিযান চালাচ্ছে, যেন আমাদের নাগরিকদের সন্ত্রাসী হুমকি থেকে রক্ষা করা যায়, বিশেষত ফিতনা আল-খোয়ারিজ বা টিটিপি’র মতো গোষ্ঠীর হুমকি থেকে।

তিনি আরও বলেন, এসব অভিযানগুলো বিশ্বাসযোগ্য ও কার্যকর গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পিত এবং নিখুঁতভাবে সম্পন্ন করা হয়।

মুখপাত্র আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানায় এবং সন্ত্রাসবিরোধী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশীর সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল।

শফকাত আলি বলেন, আমরা বিশ্বাস করি আফগানিস্তানের নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে সক্ষম হওয়া উচিত এবং টিটিপি’র মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করা প্রয়োজন।’

মুখপাত্র জোর দিয়ে বলেন, আমরা এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে বারবার জোর দিয়েছি, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তাদের স্তর পর্যন্ত আমরা আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ়ভাবে ব্যক্ত করেছি।

অস্থায়ী আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আফগানিস্তানের যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের সঙ্গে সেই দুই দেশের বিষয়। আফগানিস্তান একটি সার্বভৌম, স্বাধীন দেশ। এ নিয়ে পাকিস্তানের কিছু বলার নেই।

তথ্যসূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০