চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ কাজ করছে- পররাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ অগাস্ট ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ কাজ করছে- পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নানামুখী তৎপরতার মধ্য দিয়ে চীন–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস–বিস) মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় হুমায়ুন কবির এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এ সফরের মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক করিডর নিয়ে চীন আশাবাদী; আশাবাদ আছে তিস্তা প্রকল্প নিয়েও।
আগামী ৫০ বছরের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে চীন এবং বাংলাদেশ অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) আওতায় শিল্প, অবকাঠামো ও উন্নয়ন কৌশলের সমন্বয় এগিয়ে নিতে সম্মত হয়েছে, বলেন ইয়াও ওয়েন। পাশাপাশি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে বলে জানান হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুদান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০