গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ- সারজিস আলম - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২০ জুলাই ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ- সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন, যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয়, তবে গণভোট অবৈধ হয় কীভাবে?

সোমবার (২০ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় আয়োজিত এনসিপির জুলাই পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, `এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান আসলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী।’

জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং এই স্পর্ধা কারও থাকা উচিত নয়।

ব্যাংক দখল ও লুটপাটের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। অতীতে এই ব্যাংক থেকে প্রায় ৯৯ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসন করছে।

পথসভায় সারজিস আলম,- রাশেদ খান, জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার কঠোর সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি ‘গুজব মেশিন’ এবং ‘প্রোপাগান্ডাবাজ’ হিসেবে আখ্যায়িত করেন।

তারেক রহমানের রাজনৈতিক অবস্থার সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি নেতা এমন ব্যক্তিকে নিজের সহকারী বানিয়েছেন, যিনি প্রমাণ ছাড়া গুজব ছড়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০