গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে সংসদ নির্বাচন- কায়সার কামাল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে সংসদ নির্বাচন- কায়সার কামাল

বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীতপ্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত ১৫ থেকে ১৬ বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে, ক্রসফায়ারে মারা গেছে। জুলাই অভ্যুত্থানে দেড় থেকে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন। তারা আত্মত্যাগ করেছেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মেডিকেল ক্যাম্পটি কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এতে সহযোগিতা করে ড্যাব ময়মনসিংহ।

ক্যাম্পে নিবন্ধন করা অন্তত ৫ হাজার ৪৫৬ জন রোগী ছাড়াও আরও ৭৯০ জনের চিকিৎসা সেবা দেওয়া হয়। চক্ষু, অর্থোপেডিক, নাক কান গলা, মেডিসিন, কার্ডিয়লজি, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনিসহ বিভিন্ন রোগের অন্তত ৮০ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০