ক্ষমা চাইলেন উমামা ফাতেমা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অগাস্ট ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিজ নিজ হল ছাড়া অন্য হলে প্রবেশ ও অবস্থানে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ডাকসুর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা সম্প্রতি রোকেয়া হলে অবস্থান করায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচনী বিধিমালা অনুযায়ী, আচরণবিধি ভঙ্গের ঘটনায় জরিমানা, প্রার্থিতা বাতিলসহ শাস্তির বিধান রয়েছে। এরই প্রেক্ষিতে নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে উমামা ফাতেমা রোকেয়া হল প্রভোস্ট বরাবর ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

উমামা ফাতেমা বলেন, গতকাল রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে। আমি কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। দীর্ঘদিনে মানসিক ধকলের কারণে মেন্টাল রিলিফের জন্য বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি হলগেট ১০টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি। কিন্তু রাত ১টা ৩০ মিনিটে আসার ব্যাপারে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি। স্বতন্ত্র ইলেকশন করার কারণে অযথা আমাকে হ্যারেজ করছে, যারা চায়নি আমি ইলেকশনে থাকি। ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেসবুকের কাঠগড়ায় বিচার বসানো হয়েছে। এসব উদ্দেশ্যপ্রণোদিত নির্বাচনকে কেন্দ্র করেই চালানো হচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করে তোলা হলে আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করে কথা বলি এবং একটি অ্যাপ্লিকেশন দিই।

চিঠিতে উমামা ফাতেমা স্বীকার করেন, অন্য হলে অবস্থান করা নিয়মবহির্ভূত। একই সঙ্গে তিনি পুনরায় ক্ষমা প্রার্থনা করেন এবং প্রস্তাব দেন—বিশ্ববিদ্যালয় আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীদের অন্য হলে প্রবেশের সুযোগ সহজতর করার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০