কোকাকোলার জরুরি নির্দেশনা, নিজেদের জনপ্রিয় এক পানীয় পান না করার আহ্বান - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৪ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোকাকোলার জরুরি নির্দেশনা, নিজেদের জনপ্রিয় এক পানীয় পান না করার আহ্বান

পানি শোধনে ব্যবহৃত ক্লোরিন-ভিত্তিক জীবাণুনাশক থেকে উৎপন্ন রাসায়নিক ক্লোরেট উচ্চমাত্রায় পাওয়ায় নিজেদের উৎপাদিত একটি জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিয়েছে কোকাকোলা।

আপেল জুস ‘অ্যাপলটাইজারের’ নির্দিষ্ট একটি ব্যাচে উচ্চমাত্রায় ক্লোরিট পাওয়ার পর যুক্তরাজ্যের বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে এক্সপ্রেস।

যেসব অ্যাপলটাইজারের গায়ে কোড ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই পর্যন্ত লেখা আছে সেগুলো অনিরাপদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এগুলোর মেয়াদ ছিল ৩০ নভেম্বর অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোডগুলো প্রত্যেকটি ক্যানের নিচে লেখা আছে। এই অ্যাপলটাইজার দক্ষিণ আফ্রিকায় উৎপাদন করে কোকাকোলা। এরপর সেগুলো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাঠায়। বাংলাদেশ কোকাকোলার অ্যাপলটাইজার আমদানি করে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো থেকে এই পণ্যের নির্দিষ্ট ব্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম বড় সুপারমার্কেট ও খুচরা বিক্রেতা সেইন্সবারি— যারা পণ্যটি বিপুল পরিমাণে মজুদ করেছিল, তারা নির্দিষ্ট ব্যাচের এ পণ্য না খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সঙ্গে যারা এগুলো কিনেছেন সেগুলো ফেরত দিতে বলেছে। ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

এক বিবৃতিতে সুপারমার্কেটটি বলেছে, ‘যেসব ক্রেতা উপরোল্লিখিত পণ্য কিনেছেন তাদের সেগুলো পান না করার আহ্বান জানাচ্ছি আমরা। এগুলো সেইন্সবারির নিকটস্থ দোকানে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ নিয়ে যান। এ ইস্যুতে অন্য কোনো পণ্যে সমস্যা হয়নি। যেকোনো ধরনের অসুবিধার জন্য অ্যাপেলটাইজার ক্ষমাপ্রার্থী।’

পানি পরিশোধনের জন্য খাবারে সামান্য পরিমাণে ক্লোরেট থাকতে পারে। তবে বেশি পরিমাণে খেলে এগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি বেশি পরিমাণে খেলে আয়োডিন গ্রহণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যা বিশেষ করে শিশুদের জন্য উদ্বেগজনক।

এরআগে গত জানুয়ারিতেও স্বাস্থ্য উদ্বেগ থাকায় কোকাকোলা যুক্তরাজ্য থেকে তাদের কিছু পণ্য ফেরত নিয়ে গিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০