কুষ্টিয়ার কোটপাড়ার বারো শরিফ দরবার এলাকার একটি বাড়ীর সামনে থেকে এবং মিরপুর হাসপাতালের পাশের পরিত্যাক্ত জায়গা থেকে অজ্ঞাত দুই নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বারো শরিফ দরবারের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, “সকালে দেয়া সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থল থেকে এক নারী লাশ উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, এবং এটি হত্যা কান্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি মোশারফ আরও জানায়, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বেলা সাড়ে ১১ দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরো এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিত্বে এই ওই লাশ উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানায়, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরো এক অজ্ঞাত নারীর গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় এবং কিভাবে কারা তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি এবিষয়ে কাজ করছে পুলিশ।
দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন