কঙ্গনাকে প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও‘সেরা অভিনেত্রী’ বললেন উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কঙ্গনাকে প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও‘সেরা অভিনেত্রী’ বললেন উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ

বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত প্রায়শই তার সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে বিতর্কে জড়ান। এবার তিনি কারিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার চেয়েও ‘সেরা অভিনেত্রী’র তকমা পেলেন। এই প্রশংসার পর কঙ্গনার প্রতিক্রিয়া কী ছিল?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অন্ধ্র প্রদেশের বর্তমান উপমুখ্যমন্ত্রী এবং অভিনেতা পবন কল্যাণ বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘হরি হারা বীরা মল্লু’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিয়ে কথা বলেছেন। সেখানেই তিনি কঙ্গনাকে প্রিয়াঙ্কা ও কারিনার চেয়ে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন। পবন কল্যাণের এই মন্তব্যের পর কঙ্গনাও দ্রুত তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

পবন কল্যাণের এই মন্তব্য কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এর সঙ্গে তিনি হাতজোড় করা ও ভালোবাসার ইমোজি জুড়ে দেন, যা তার কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে।

সাক্ষাৎকার পবন কল্যাণ আরও জানান যে, তিনি কৃতি অথবা কঙ্গনার সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনার মধ্যে একজন বেছে নিতে বলা হলেও তিনি কঙ্গনাকেই বেছে নেবেন।

কঙ্গনা এবং কারিনার মধ্যে নির্বাচন করতে বলা হলে পবন কিছুটা দ্বিধায় পড়ে যান। তবে তিনি বলেন, ‘ইমার্জেন্সি’ ছবিতে তাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখার পর আমার মনে হয়, শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০