ওমরাহ ভিসার নতুন নিয়ম: ৩০ দিনের মধ্যে প্রবেশ না করলে বাতিল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসার নতুন নিয়ম: ৩০ দিনের মধ্যে প্রবেশ না করলে বাতিল

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ মৌসুমে জনসমাগম নিয়ন্ত্রণ আরও কার্যকর করার লক্ষ্যে ওমরাহ ভিসার বৈধতার মেয়াদ কমিয়ে নতুন নিয়ম চালু করেছে।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে ওমরাহ ভিসাধারী যদি ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর আগে এই সময়সীমা ছিল তিন মাস। নতুন এই নীতিমালা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

যদিও ভিসার প্রবেশের সময়সীমা কমানো হয়েছে, তবুও সৌদি আরবে প্রবেশের পর হাজিদের অবস্থানকাল আগের মতোই তিন মাস থাকবে।

জাতীয় ওমরাহ ও ভিজিট কমিটির উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো মক্কা ও মদিনায় তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরাহ যাত্রীদের সংখ্যা বৃদ্ধির জন্য আগাম প্রস্তুতি নেওয়া। মূল লক্ষ্য দুই পবিত্র নগরীতে ভিড় নিয়ন্ত্রণ ও অতিরিক্ত জনসমাগম ঠেকানো।’
চলতি ওমরাহ মৌসুমের শুরু থেকে (জুন মাসে) সৌদি সরকার ইতিমধ্যে ৪০ লাখেরও বেশি ওমরাহ ভিসা ইস্যু করেছে। এটি গত বছরের তুলনায় রেকর্ডসংখ্যক, এবং কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী আগামী মাসগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।

জনসমাগম বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সরকার আবাসন, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ব্যবস্থাপনায় একাধিক প্রশাসনিক ও ডিজিটাল সংস্কার চালু করেছে।
এর মধ্যে রয়েছে—

ভিসা প্রক্রিয়া সরলীকরণ,
হাজিদের সেবার মানোন্নয়ন,
মক্কা-মদিনা সফরকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নয়ন।
নতুন নীতিমালার ফলে ওমরাহ ভিসা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করছে সৌদি সরকার। একই সঙ্গে এটি দুই পবিত্র নগরীতে জনসমাগম নিয়ন্ত্রণ ও অবকাঠামো ব্যবস্থাপনা আরও সহজ করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০