ওজিলের বিশ্বসেরা একাদশে নেই মেসি! - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওজিলের বিশ্বসেরা একাদশে নেই মেসি!

স্বপ্নের দল বানিয়েছেন জার্মানির সাবেক মিডফিল্ডার ও আর্সেনাল তারকা মেসুত ওজিল।

আর স্বপ্নের দলে নেই লিওনেল মেসি!

বুধবার টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন ওজিল। সে সময় অনেক ভক্তই তার পছন্দের বিশ্বসেরা একাদশ বেছে নিতে অনুরোধ করেন।

ভক্তদের অনুরোধে সাড়া দিয়েই পরের টুইটে নিজের স্বপ্নের দল প্রকাশ করেন ওজিল। আর সেখানে খুঁজে পাওয়া যায়নি বর্তমান সময়ের সেরা তারকা মেসিকে। যদিও পর্তুগিজ তারকা ও জুভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে রাখতে ভুলে যাননি ওজিল।

ওজিলের এমন কাণ্ডে হতবাক ও হতাশ হয়েছেন মেসিভক্তরা।

ওজিলের সেই বিশ্ব সেরা একাদশে বেশিরভাগই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। এতে বোঝাই যাচ্ছে, রিয়ালভক্ত এই আর্সেনাল মিডফিল্ডার।

একাদশে মোট ১১ ফুটবলারের মধ্যে ৮ জনই রিয়ালে তার সাবেক সতীর্থ। এদের মধ্যে দুজন ওজিলের সঙ্গে জার্মান জাতীয় দলে খেলেছেন। এছাড়া রয়েছেন আর্সেনালের সান্তি কাজোরলাকে। রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে দায়িত্ব দিয়েছেন গোলপোস্ট সামলাবার। রক্ষণভাগে রাইটব্যাকে ফিলিপ লাম, দুই সেন্টার ব্যাক সার্জিও রামোস ও জেরোম বোয়াটেং এবং লেফটব্যাক মার্সেলোকে পছন্দ ওজিলের।

মিডফিল্ডার হিসেবে রিয়ালের সাবেক সতীর্থ জাভি আলোনসো এবং আর্সেনালের সাবেক কাজোরলাকে রেখেছেন ওজিল। গোল মেশিন হিসাবে রেখেছেন আনহেল ডি মারিয়া, কাকা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। করিম বেনজেমাকে রেখেছেন। কিন্তু বার্সেলোনার কাউকেই পছন্দ নয় ওজিলের।

জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ওজিল। রিয়াল ছেড়ে ২০১৩ সালে আর্সেনালে যোগ দেন ওজিল। এরপর থেকে এ তারকা সাত মৌসুম ধরে খেলছেন আর্সেনালে। তিনবার জিতেছেন এফএ কাপ। দলে নিয়মিত না থাকলেও আর্সেনাল তবে সাপ্তাহিক ৩ লাখ ৫০ হাজার পাউন্ড বেতন দিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: গোল ডট কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০