উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মনিরুল - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২০, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মনিরুল

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ভোটারদের উদ্দেশে বলেছেন, ডেমরা-যাত্রাবাড়ীর মানুষ আমার আপনজন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ১৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন।

তিনি বলেন- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ থাকবে আগামী ১৭ তারিখ আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করবেন।

মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাজী মনিরুল ইসলাম মনু এদিন যাত্রাবাড়ী ও ডেমরা থানার ৬৫, ৬৬, ৬৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ।

এদিকে ঢাকা-৫ নির্বাচনী আসনে কাজলার পাড় উচ্চ বিদ্যালয়ের পাশে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল ক্রান্তি দাস এমপি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও পরিচালনা করেন ৪৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু।

এছাড়াও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকালে ৬৩নং ওয়ার্ড যুবলীগের ১৩টি কেন্দ্রভিত্তিক কমিটি ও ওয়ার্ডের নেতাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে মহানগর যুবলীগের নেতারা মতবিনিময় সভা করেন। পরে সব নেতারা ৬৩নং ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয় থেকে শুরু করে ভাঙ্গাপ্রেস হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৩নং ওয়ার্ডে যুবলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবু। দক্ষিণ যুবলীগের পক্ষে গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের উপমুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, সদস্য খোরশেদ আলম মজুমদার, যুবলীগ নেতা কেরামত আলী পান্না, কাউসার হক, ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম জুয়েল, ৬৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাতিউর রহমান মিশু, সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া, সহসভাপতি এম আই খান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মো তসলিম, হাবিব রাব্বি প্রমুখ।

যাত্রাবাড়ী ৬২ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণা ও উঠান বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাবেক প্রচার সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুবকর সিদ্দিক বাকের, কাউন্সিলর মোস্তাক আহমেদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, হাজী মোক্তার হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা বেইলীসহ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০