ইসরায়েলের ইলাত শহরের হোটেলে ড্রোন হামলা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ইলাত শহরের হোটেলে ড্রোন হামলা

দখলদার ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা।
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

এদিকে, ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

মধ্য গাজা থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ এখন যেকোনো উপায়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। তিনি জানান, আহত এক ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেখানে চিকিৎসা দেওয়ার আর সুযোগ নেই।

গাজা থেকে আসা এক ব্যক্তি তাকে বলেন, “সারাক্ষণ আকাশ থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলে বিস্ফোরক চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০