ইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন

স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উরতাসুন বলেছেন, ইসরাইলকে বাদ না দিলে তার দেশ ২০২৬ ইউরোভিশনে অংশ নেবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

উরতাসুন বলেন, ‘আমরা আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ইসরাইলের অংশগ্রহণকে স্বাভাবিকভাবে নিতে পারব না। ইউরোভিশন বা ভুয়েলটা আ এস্পানার মতো ইভেন্টগুলো দেশের একটি বিশেষ প্রতিনিধিত্ব নিয়ে আসে। ইউরোভিশন কোনো একক শিল্পীর অংশগ্রহণ নয়, বরং সেই দেশের নাগরিকদের পক্ষে অংশগ্রহণকারী একজন ব্যক্তি।’

উরতাসুন স্মরণ করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোভীষণ আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নকে (ইবিইউ) আহ্বান জানিয়েছেন যেন ইসরাইলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া হয়।

স্পেনের সংস্কৃতিমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বলেছেন, গাজায় গণহত্যার নিন্দা করা ইহুদি-বিরোধী নয়।

তবে তিনি বলেছেন, ইউরোভিশন থেকে স্পেনের সরে আসার সিদ্ধান্ত স্প্যানিশ রেডিও এবং টেলিভিশন কর্পোরেশনের (আরটিভিই) হাতে থাকবে। সংস্থাটি গত বছরের আয়োজনের পর ইউরোভিশনে ইসরাইলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রতি স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচারক আরটিভিএসএলও-এর প্রধান ঘোষণা করেছেন, ইসরাইল অংশগ্রহণ করলে আগামী বছর তারা সম্ভবত প্রতিযোগিতা থেকে সরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০