ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, লন্ডনে থেরাপি চলছে - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, লন্ডনে থেরাপি চলছে

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। জানা যায়, ছয় মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে।

শনিবার (৪ অক্টোবর) ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে, তবে পুরোটা সরালে জীবনহানির আশঙ্কা ও প্যারালাইসিসের ঝুঁকি ছিল বলে চিকিৎসকরা জানান।’

তিনি আরও জানান, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে ‘টার্গেট থেরাপি’। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন।

দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এই জনপ্রিয় অভিনেতা। আরিফুল ইসলাম বলেন, ‘আব্বু কর্মব্যস্ত মানুষ। এখন ঘরবন্দী থাকায় মনও কিছুটা ভেঙে গেছে। থেরাপির কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। ফোনে কথা বলা নিষেধ। তবুও তিনি নিসচার বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।’

ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে সম্প্রতি তার মেয়ের বাসায় গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। নিয়মিত খবর নিচ্ছেন চিত্রনায়িকা সোনিয়াও।

আরিফুল ইসলাম সবাইকে অনুরোধ করে বলেন, ‘চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর ফোন প্রায় বন্ধ থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০