ইউক্রেন যুদ্ধের মাধ্যমে টাকা আয় করছে যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধের মাধ্যমে টাকা আয় করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে তার দেশ এখন লাভবান হচ্ছে। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে নিজের অবস্থানকে তুলনা করেছেন, যারা কোনো শর্ত ছাড়াই কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছিল।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গত জুলাইয়ে তিনি যে চুক্তি স্বাক্ষর করেছেন, তাতে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে, আর তারা তা ইউক্রেনকে সরবরাহ করছে।

ট্রাম্প বলেন, আমরা আর এই যুদ্ধে খরচ করছি না। আমরা যা পাঠাচ্ছি, তার সব কিছুর মূল্য দেওয়া হচ্ছে। বাইডেনের মতো নয়, যিনি ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছিলেন। এটা ছিল অবিশ্বাস্য।

তিনি আরও যোগ করেন, আসলে আমি এ যুদ্ধ থেকে আয় করতে চাই না। তবে সত্য হলো আমরা আয় করছি, কারণ ন্যাটো দেশগুলো আমাদের সরঞ্জাম কিনছে।

ট্রাম্প প্রায়ই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সমালোচনা করে বলেন, তিনি ইউক্রেনের জন্য বিপুল সামরিক সহায়তা অনুমোদন করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উল্লেখ করেছেন ‘পৃথিবীর সবচেয়ে বড় সেলসম্যান’ হিসেবে।

তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে সহায়তার মূল দায়িত্ব ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোর ওপরই থাকা উচিত।

এ বছর শুরুর দিকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নিলেও সম্প্রতি স্বীকার করেছেন, যুদ্ধের অবসান ঘটানো তার প্রত্যাশার চেয়ে কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে মস্কো জানিয়েছে, পশ্চিমা অস্ত্র সহায়তা কোনোভাবেই তাদের সেনাবাহিনীকে জয় থেকে বিরত রাখতে পারবে না। রাশিয়ার মতে, ন্যাটো দেশগুলো কার্যত এ যুদ্ধে সরাসরি পক্ষ হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০