আমি জেলে গেলে সারা দেশের মানুষ জানে, কি একটা বিষয়- নোবেল - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি জেলে গেলে সারা দেশের মানুষ জানে, কি একটা বিষয়- নোবেল

গানের জন্য না যতটা আলোচিত, ব্যক্তিগত-বিতর্কিত কাণ্ডে তার চেয়ে বেশি সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সদ্যই ফের শিরোনামে এসেছেন এই গায়ক।

মূলত, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত সোমবার গ্রেপ্তার হন তিনি। এরপর গত মঙ্গলবার আপোসের শর্তে জামিন পান; এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন এই গায়ক। দর্শকের উদ্দেশে নোবেল বলেন, আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।

এরপর একান্ত এক সাক্ষাৎকারে জামিন প্রসঙ্গে নোবেল বলেন, আমার মধ্যে আশা ছিল- আমি হয়তো মুক্তি পাবো; আর আমি মুক্তি পেয়েও যাই, আপোসের সঙ্গে। আমি অবশ্যই খুশি।

নোবেল বলেন, আমি এটা বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন। তবে কিছু মানুষের কাছে, যারা বিশেষ করে আমাকে অনেক ঘৃণা করেন আমার লাইফস্টাইলের জন্য, তাদের উদ্দেশে বলছি, এটাকে একটু ভুলে যান।

নোবেল এও শিকার করেন, তিনি একজন মানুষ এবং মানুষ মাত্রই ভুল। তাই ব্যক্তিজীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতেই দেখার আহ্বান গায়কের। এরপর খানিকটা আক্ষেপ করে নোবেল বলেন, আমার পার্সোনাল লাইফটা জাজ না করে আমার মিউজিকটা নিয়ে ভাবুন।

এরপর নোবেলের সংযোজন, একটা মানুষ যখন জেলে যায়, তখন সে জেলে যায়। কিন্তু আমি যখন জেলে যাই, আমার যখন মামলা হয়- পুরো বাংলাদেশের মানুষ জানে! দেখেন ভাই, কি রকম একটা বিষয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০