‘আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন’ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৩০ জানুয়ারী ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান

আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন। ছাত্রলীগ যেমনভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে আবিদুল ইসলাম এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত দীর্ঘ দুশানের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যত অন্যায় অনাচার হয়েছে তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক করেছে শিবির। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে।

আবিদুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে। কারণ এরাই ৫ অগষ্ট পরবর্তিতে দেশের রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে।

এসময় তার সাথে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে আবরার, ইলিয়াস, ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য দোওয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০