এই পর্যন্ত বারোটি সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে,কোন নির্বাচনই সহজ ছিল না, অস্ত্রের বিস্তার, অস্ত্রের ব্যবহার, এইবার আরো বেশি। আমাদের এই কুষ্টিয়া জেলায় পুলিশের যেই পরিমান অস্ত্র খোয়া গিয়েছিল এখনো ষোলটি অস্ত্র খোয়া আছে। আমরা উদ্ধার করতে পারিনি। সরকার এই অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। আমরা পুলিশের অস্ত্রের সাথে অবৈধ অস্ত্র উদ্ধার করতে চাই। আমরা আপনাদের সমাজ থেকে সহযোগিতা চাই,রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে আমরা আপনাদের সহযোগিতা চাই,আমাদের মসজিদের ইমাম যারা আছে আমরা আপনাদের সহযোগিতা চাই। পুলিশ সুপার হিসেবে এই কুষ্টিয়া আমি একটা কথা বলতে চাই ” অবৈধ অস্ত্রের ব্যবহার আমি এই কুষ্টিয়াতে হতে দিবো না “।
বৃহস্পতিবার (০৮ জুন) বেলা ১১ টার সময় কুষ্টিয়া মডেল থানা পুলিশের আয়োজনে রাইফেল ক্লাবের হলরুমে আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট এবং বিদ্যমান আইন -শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি/জনসাধারনের মত বিনিময় সভায় এসব কথা বলেন কুষ্টিয়া পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
তিনি আরও বলেন, আজকে এই মুহূর্তে রাজশাহী, নাটোর, আমাদের দৌলতপুর, ও ভেড়ামারায় আমাদের দুইটি থানার সাথে সমন্বয় করে ওই দুইটা জেলার একটা অপারেশন চলতেছে নদী এলাকায়। আমরা যাতে অবৈধ অস্ত্র সহ যারা তালিকাভুক্ত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং যারা ভোটে একটা প্রভাব বিস্তার করতে পারে মানে একটা নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে তাদেরকে আইন আমলে আনার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার এম, এ,জি, মোস্তফা ফেরদৌস, কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত, ইয়াসমিন,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত)ওয়াহিদা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো: হাসান ইমাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার, (ডিআইয়ো -১) সেখ আবু হেনা মিলন।
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের সাতজন এমপি পদপ্রার্থী। তারা হলেন, বিএনপি থেকে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার, জামায়াত ইসলামী থেকে মুফতি আমির হামজা,খেলাফত মজলিস থেকে অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আব্দুল্লাহ আখন্দ,গণ অধিকার থেকে অ্যাডভোকেট ড. মোহাঃ শরিফুল ইসলাম,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) থেকে এ্যাড. মীর নামজুল ইসলাম (শাহিন), বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) মোছাঃ রূম্পা খাতুন।
মন্তব্য করুন