অবশেষে বিচ্ছেদের পথে সাইফ-কারিনা। - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ অগাস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে বিচ্ছেদের পথে সাইফ-কারিনা।

২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান। এর আগে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর দুই সন্তান— তৈমুর ও জেহ’র জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা।

তবে সম্প্রতি তাদের নিয়ে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তাও আবার পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে।

পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকমানের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোন সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।

মুবাসের আরো দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। আগুনে ঘি ঢেলে লুকমান আরো দাবি করেছেন যে, সাইফ আলী খান কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে কাতারে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, সাইফ দেশের বাইরে, সম্ভবত আরো শান্তিপূর্ণ জীবনের আশায়, বসবাস করতে আগ্রহী।

তবে কারিনা কাপুর নাকি সেখানে যেতে রাজি নন, আর এ বিষয়টিই দু’জনের মধ্যে বড় ধরনের মতবিরোধের কারণ হয়ে উঠেছে।

এর মাঝেই আরো বিস্ফোরক দাবি করেছেন পাক সাংবাদিক। তার ভাষ্যমতে, সাইফ আলী খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত! ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।

বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়। তবে সাইফ এ ধরনের অভিযোগে কোনো মন্তব্য করেননি।

তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিউডের একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। কিছুদিন আগেও জুটির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেটা ভুয়া প্রমাণ করে একসঙ্গে দেখা গেছে তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০