অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

ঢালিউড তারকা জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের নামে মামলা হয়েছে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে গত ২০ আগস্ট সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোবিজ মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মামলার অন্য আসামিরা হলেন—অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আসামি আকরাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেননি।

মামলার নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর দাম ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে টালবাহানা করতে থাকেন তারা।

পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইলের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০